২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মভূষণ পুরষ্কারপ্রাপ্ত ভারতীয় চিকিৎসক খুন হয়েছেন

পদ্মভূষণ পুরষ্কারপ্রাপ্ত ভারতীয় চিকিৎসক ও লেডী হার্ডিঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক প্রধান ডঃ হেমলতা গুপ্তা পশ্চিম দিল্লীর প্রসাদনগরের নিজস্ব ফ্ল্যাটে শনিবার  সকালে খুন হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 12:09 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দিল্লীপুলিশ জানিয়েছে , সকাল ১২ টার দিকে বৃদ্ধ এক দম্পতি ডঃ হেমলতার সাথে দেখা করতে এসে তার ফ্ল্যাটের প্রধান দরজা খোলা পান। দীর্ঘ ৪০ মিনিট অপেক্ষা করার পর এই দম্পতি ঘরের মধ্যে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ফ্ল্যাটের লোকদের খবর দেন।

প্রতিবেশিরা ডঃ হেমলতার শোবার ঘরে প্রবেশ করে তাকে মেঝেতে মৃত অবস্থায় দেখতে পায়। তার হাত ও পা দড়ি দিয়ে বাঁধা ছিল এবং চোখ- মুখ টেপ দিয়ে আটকানো ছিল। হেমলতার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

প্রসাদনগরের এই নিজস্ব ফ্ল্যাটটিতে ৬২ বছর বয়সী হেমলতা একাকী জীবনযাপন করতেন। পুলিশ ধারণা করছে সকাল সাড়ে দশটা থেকে  সাড়ে এগারোটার মধ্যেই পেশাদার খুনী বা খুনীদের হাতে তিনি খুন হয়েছেন।