মধ্য ভারতের ছত্রিশগড়ে মাওবাদীদের আক্রমণে ৪ পুলিশ নিহত
মধ্য ভারতের একটি ত্রাণ ও আশ্রয় কেন্দ্রে মাওবাদী গেরিলাদের আক্রমণে চার পুলিশ কর্মকর্তা নিহত এবং পাঁচজন আহত হয়েছে ।
ছত্রিশগড় প্রদেশের দান্তেওয়াদা জেলার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে কয়েকশ মাওবাদী গেরিলা একযোগে এই হামলা চালালে তাদের সাথে নিরাপত্তা বাহিনীর ঘন্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষ চলে।
মাওবাদী গেরিলাদের অত্যাচারে ভীত, সন্ত্রস্ত এলাকাবাসী ওই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
ছত্রিশগড়ের মন্ত্রী রামবিচার নেতাম এই চার পুলিশের পরিচয় জানাতে গিয়ে বলেন, ‘ নিহত এই চার পুলিশ আসলে দলত্যাগী চার মাওবাদী যাদের নকশালপন্থী হিসেবেও চিহ্নিত করা হয়। মাওবাদী নেতাদের ধরার জন্যই তাদের পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।’
