ফিলিস্তিন প্রধানমন্ত্রী আরব দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া আরব দেশগুলোর কাছে ফিলিস্তিনের সরকারি তহবিল বৃদ্ধিতে সরাসরি সাহায্য দানের অনুরোধ জানিয়েছেন।
হানিয়া ইতোমধ্যে ফিলিস্তিনের ১ লক্ষ ৬০ হাজার কর্মচারীর নামের তালিকা আরব লীগের কাছে পাঠিয়েছেন যাদের বেতন বিগত কয়েকমাস বকেয়া রয়েছে।
তিনি আশা প্রকাশ করেছেন যে , গত মার্চে খার্তুমে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনের সুপারিশ অনুযায়ী আরব দেশগুলো ফিলিস্তিনকে আর্থিক সাহায্য দানে এগিয়ে আসবে।
এদিকে ফিলিস্তিনে একমাত্র তেল সরবরাহকারী ইসরাইলি কোম্পানি ‘ডর এনার্জি’ সেদেশে পুনরায় পেট্রোল এবং জ্বালানী সরবরাহ শুরু করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
