নিয়মিত ব্যায়াম ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায়
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম ত্বকের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে পারে।
একটি ঘুরন্ত চাকার উপর একটি গিনিপিগকে রেখে তাকে এক ধরনের অতিবেগুনী রশ্মির দিয়ে গবেষকরা দেখেছেন, অন্যান্য গিনিপিগের তুলনায় এসব গিনিপিগের ত্বকের ক্যান্সরে আক্রান্ত হবার সম্ভাবনা বেশ কমে যায়। খবর বার্তা সংস্থার।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগারস্ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের এই গবেষণা থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, নিয়মিত ব্যায়ামের ফলে ত্বকে ক্যান্সারের কোষগুলো দ্রুত মারা যায়।
তবে গবেষকরা এই বলে সতর্কও করে দিয়েছেন যে, সূর্যের আলোতে ত্বককে বেশি উন্মুক্ত না করে বরং ত্বককে ঢেকে রাখলেই ত্বকের ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
গবেষণার প্রথম পর্যায়ে কয়েকটি স্ত্রী গিনিপিগকে সপ্তাহে তিনবার করে মোট ১৬ সপ্তাহ অতিবেগুনী রশ্মির মধ্যে রাখা হয়। পরবর্তী ১৪ সপ্তাহের জন্য এসব গিনিপিগের অর্ধেককে ব্যায়াম করার জন্য একটি চলন্ত চাকার উপরে ছেড়ে দেওয়া হয়।
দ্বিতীয় পর্যায়ে আরও কয়েকটি স্ত্রী গিনিপিগকে সপ্তাহে দুইবার করে মোট ৩৩ সপ্তাহ অতি বেগুনী রশ্মির মধ্যে রাখা হয়। এসব গিনিপিগের অর্ধেককে ৩৩ সপ্তাহ ধরেই চাকার উপরে ব্যায়াম করানো হয়।
এর ফলে দেখা গেছে ব্যায়াম না করানো গিনিপিগের ত্বকে সাড়ে তিন সপ্তাহের মধ্যে ক্যান্সার বিস্তার লাভ করেছে।
সে ক্ষেত্রে ব্যায়াম করা গিনিপিগদের ত্বকের ক্যান্সারের লক্ষণ ফুটে উঠতে সাত সপ্তাহ সময় লাগে।
আরো দেখা যায় এদের ত্বকের ক্যান্সারের কোষগুলো সংখ্যায় বেশ কম এবং ছোট।
