২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার যদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আহ্বান

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে বিদ্রোহী জঙ্গিদের মধ্যে ছয়দিনের অব্যাহত যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সম্মিলিতভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 09:53 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সোমালীয় গোষ্ঠীর বয়োজ্যাষ্ঠরা এ যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবারের যুদ্ধে কমপক্ষে ১২জন মারা গেছে বলে জানা যায়। এদিকে পুরো সপ্তাহে ৮০ জন মারা গেছে বলে রেডক্রসের মুখপাত্র জানালেও নিহতের সংখ্যা এর দ্বিগুন বলে বেশ কয়েকটি জঙ্গি গ্রুপ দাবী করেছে।

সেনাবাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট একটি ইসলামিক জঙ্গি গ্রুপও যুদ্ধ করছে বলে জানা যায় ।

জাতিসংঘের মতে, ইসলামপন্থি জঙ্গিরা রাজধানীর প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং সোমালি সংসদের মূখপাত্র শরিফ হাসান শেখ আদেন যুদ্ধবন্ধের জন্য শুক্রবার সবার প্রতি আহ্বান জানান।

মধ্যস্ততাকারী শেখ মোহামুদ ইব্রাহিম জুমালি বলেন, বয়োজ্যোষ্ঠরা এ বৈরী অবস্থা অবসানের চেষ্টা চালালেও দুই পক্ষ এখনও কোন আলোচনায় বসতে সম্মত হয়নি।

এ পরিস্থিতিতে স্থানীয় অধিবাসীদের নিরাপদ স্থানে পাঠানো হয়েছে।