২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভার রায়বেরেলি উপ-নির্বাচনে সোনিয়া জয়ী

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার লোকসভার রায় বেরেলি আসনের উপ--নির্বাচনে চার লাখ ১৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতাকারী সমাজবাদী পার্টি, বিজেপি ও অন্যান্য দলের প্রার্থীদের জমানত বাজেয়াপ্ত হয়েছে।

গত ২৩ এপ্রিল তিনি লোকসভার সদস্য থেকে পদত্যাগ করলে এ আসনটি শূণ্য হয়।

নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। পাঁচ লাখ ৯০ হাজার ২৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন, চার লাখ ৭৪ হাজার ৮৯১ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বি সমাজবাদী পার্টির রাজকুমার চৌধুরী পেয়েছেন ৫৭ হাজার তিন ভোট। বিজেপির বিনয় কাটিয়ার পেয়েছেন ১৯ হাজার ৬৫৭ ভোট। এছাড়া উমা ভারতী সমর্থিত আপনা দলের প্রার্থী প্রভা সিং এর প্রাপ্ত ভোট উল্লেখ করার মত নয়।

কংগ্রেস সভানেত্রী সোনিয়ার দল ২০০৪ সালের সাধারণ নির্বাচনে বিজয়ের পর তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করতে অস্বীকার করেন। গান্ধী পরিবারের পারিবারিক আসন বলে খ্যাত রায় বেরেলি আসনে এবারের জয়ের মাধ্যমে তিনি আবারো এখানে কংগ্রেসের শক্তি প্রমাণ করলেন।