২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার শান্তি আলোচনা শুরু করতে জাপানী দূতের প্রচেষ্টা

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসির সাথে সাক্ষাতের পর শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য জাপানী দূত ইয়াসুশি আকাশি মঙ্গলবার তামিল অধ্যুষিত এলাকায় সফরে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 09:53 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তামিল বিদ্রোহী নেতা প্রভাকরণ ইয়াসুশির সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানালেও তিনি তামিলদের এলাকায় যাবেন বলে জানিয়েছেন।।

সহিংসতা বেড়ে যাওয়ায় বিদ্রোহীরা গত মাসে জেনেভায় সরকারের সাথে নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় বসতে অস্বীকৃতি জানায় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে প্রকাশ করা হয়েছে।

বিদ্রোহীরা সরকার বিরোধী আন্দোলনের পরিকল্পনা করায় উত্তরাঞ্চলীয় জাফনায় সরকার জরুরি অবস্থা জারি করেছে।

জাফনার একটি মন্দির থেকে আটজন তামিল নিখোঁজ হয়ে যাওয়ার প্রেক্ষিতে বিদ্রোহীরা নিরাপত্তা কর্তৃপক্ষকে দায়ী করায় এ আন্দোলন শুরু হয় । সেনাবাহিনী অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

২০০২ সালের যুদ্ধবিরতির পর থেকেই জাপানী দূত আকাশি শ্রীলংকায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি ইতোমধ্যেই সরকারের শান্তি বিষয়ক সচিবালয়ের প্রধান পালিথা কোহনার সাথে এ ব্যাপারে আলোচনা করেছেন।