নয়াদিল্লী ও গুজরাটে মৃদু ভূকম্পন
ভারতের রাজধানী নয়াদিল্লী এবং গুজরাটের রাজ্যের কিছু অঞ্চলে রোববার সন্ধ্যায় রিখটার স্কেলে ৩ দশমিক ৭ থেকে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
নয়াদিল্লীতে প্রথম মৃদু ভূকম্পনটি অনুভূত হয় বিকেল ৪টায় । পরে রাত ৯.৩৫ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূকম্পন হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে হরিয়ানা শহরের ঝাজর এলাকাকে চিহ্নিত করা হয়েছে।
গুজরাটে ভোর ৫টা ২৫ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয় যার উৎপত্তিস্থল ছিল বানাসকান্তা নামক এলাকায়। এরপর দুপুর ৩টায় কুচ অঞ্চল থেকে উৎপত্তি হওয়া একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
২০০১ সালের ২৬ জানুয়ারি গুজরাটের কুচ অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে ২৫ হাজার লোকের প্রাণহানিসহ প্রচুর সম্পদের ক্ষতি হয়েছিল।
