২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের বিশেষ শান্তিদূত ইয়াসুশি আকাশি কলম্বো পৌঁছেছেন

শ্রীলংকা সরকার এবং তামিল গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী জাপানের বিশেষ শান্তিদূত ইয়াসুশি আকাশি শনিবার বিকেলে কলম্বো পৌঁছেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পাঁচদিনের এই সফরে আকাশি শ্রীলংকার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে, মন্ত্রী মঙ্গোলা সামারাবীরা, নিমাল সিরিপালা ডি সিলভা এবং শান্তিরক্ষা সচিবালয়ের প্রধান ড. পালিথা কোহোনার সাথে সাক্ষাৎ করবেন।

কলম্বোতে অবস্থিত জাপান দূতাবাস আকাশির সাথে তামিল টাইগারদের নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিতে এলটিটিইকে অনুরোধ করেছে।

এদিকে শ্রীলংকার জাফনায় শনিবার দুপুরে এক বন্দুকধারী তামিল টাইগারের গুলিতে সেদেশের সংবাদপত্র ‘উত্থায়ন’-এর এক প্রহরী আহত হয়েছে।