উত্তর কোরিয়ার ৬ জন নাগরিককে শরণার্থী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি
উত্তর কোরিয়ার ৬ জন নাগরিক শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নার্কিন প্রশাসন তাদিরকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শরণার্থী আইন পূর্বের তুলনায় সহজতর করার পর এই প্রথম মার্কিন প্রশাসন উত্তর কোরিয় ৬ নাগরিককে শরণার্থী হিসেবে স্বীকৃতি দিল।
এই ৬ কোরিয় নাগরিকের মধ্যে ৪ জন মহিলা রয়েছেন যারা তাদের দেশে জোরপূর্বক বিয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।
২০০৪ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ‘উত্তর কোরিয়ার মানবাধিকার’ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরের পর উত্তর কোরিয়ায় কর্মরত মানবাধিকার সংস্থাগুলোকে এবং মার্কিনদেশে শরনার্থীপ্রার্থী কোরিয়দের সার্বিক সহায়তা দিয়ে আসছে।
