২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো থেকে ৫ জন চীনা মুসলমান মুক্তিপ্রাপ্ত বন্দিকে পুনর্বাসনের জন্য আলবেনিয়ায় প্রেরণ

 গুয়ানতানামোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দিশিবির থেকে পাঁচজন চীনা মুসলমানকে মুক্তি দেয়া হয়েছে এবং পুনর্বাসনের জন্য তাদেরকে আলবেনিয়ায় নিয়ে যাওয়া হয়েছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 10:49 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এই পাঁচ চীনা মুসলমান হচ্ছে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের ইউঘার জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

ইউঘার জাতিগোষ্ঠী  জিনজিয়াং এ তাদের জন্য একটি নিজস্ব আবাসভুুমির দাবীতে আন্দোলন করছে। এ অবস্থায় মুক্তিপ্রাপ্ত ইউঘার জাতিগোষ্ঠীর এই বন্দিরা নির্যাতনের শিকার হতে পারে এ আশংকায় যুক্তরাষ্ট্র  তাদেরকে দেশে ফেরত পাঠাতে সম্মত হয়নি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

আলবেনিয়া মুক্তিপ্রাপ্ত এই বন্দিদের পুনর্বাসনে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রনালয় একে ”একটি গুরুত্বপূর্ণ মানবিক আচরন” বলে উল্লেখ করেছে।

কিউবাতে অবস্থিত গুয়ানতানামো উপসাগরের বন্দিশিবিরে প্রায় ৪৭০ জন বন্দির মধ্যে ইউঘার জাতিগোষ্ঠীর ২০ জন বন্দি ছিল যাদের মধ্যে থেকে পাঁচজনকে মুক্তি দেয়া হয়েছে।

২০০১ সালে পাকিস্তান থেকে শত্রুপক্ষের যোদ্ধা সন্দেহে তাদেরকে আটক করা হলেও গতবছর যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে  আসলে তারা যোদ্ধা ছিলনা।