ইসরাইলে ওলমার্টের মন্ত্রিসভা গঠন
ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের প্রস্তাবিত মন্ত্রিসভা পার্লামেন্টের মাধ্যমে গৃহীত হয়েছে।
ওলমার্ট সঠিক পথে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে দ্রুত দেশের ভবিষ্যৎ সীমানা নির্ধারণের নিশ্চয়তা দিয়েছেন।
ফিলিস্তিনের সাথে কোনোপ্রকার চুক্তি ছাড়াই অধিকৃত পশ্চিম তীর থেকে বসতি তুলে নেওয়ার পরিকল্পনাও তার রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
কাদিমা পার্টি প্রধান আরও বলেন, ফিলিস্তিনে যতদিন জঙ্গী দল হামাস ক্ষমতায় থাকবে ততদিন ফিলিস্তিনের সাথে ইসরাইল আলোচনায় বসবে না; তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফিলিস্তিন কর্তৃপক্ষের সাথে শান্তি চুক্তিতে ইসরাইল প্রস্তুত।
