২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানাসেহ সোগাভের সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী নির্বাচিত

সলোমন দ্বীপপুঞ্জের বিরোধী দলের নেতা মানাসেহ সোগাভের সেদেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 12:03 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পার্লামেন্টে এক গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ভোট গ্রহণে সোগাভের তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্রেড ফোনোকে ২৮-২২ ভোটে পরাজিত করেন।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি দেশবাসীকে সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন।

মাত্র তিন সপ্তাহ আগে øাইডার রিনি সলোমনের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশটিতে রিনি বিরোধী সহিংসতা চরম আকার ধারন করে। রিনি গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হন।

সলোমন দ্বিপপুঞ্জে নির্বাচন চলাকালীন সময়ে রিনিবিরোধী বিক্ষোভকারীদের ভাঙচুর ও সহিংসতা ঠেকাতে শত শত বিদেশী সৈন্য এবং পুুলিশ মোতায়েন করা হয়।

এর আগে সোগাভের ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত সলোমনের প্রধানমন্ত্রী ছিলেন।