তেহরানে ইরানী বুদ্ধিজীবি আটক
কানাডা ও ইরানের নেতৃস্থানীয় বুদ্ধিজীবি রমিন জাহানবেগলুকে তেহরানের বিমান বন্দর থেকে আটক করা হয়েছে ।
একজন ভিন্নমতাবলম্বি জাহানবেগলুর আটককে একটি নিয়ম বহির্ভূত ও নিরাপত্তাহীন অবস্থা বলে বর্নণা করেছেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে মহসিন কাদিভার বলেন জাহানবেগলু ইরানের একজন দর্শন বিষয়ক সাংবাদিক।
এই সাংবাদিকের আটকের প্রেক্ষিতে ইরানে মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নে বিদেশের চাপের সম্মূখীন হচ্ছে। জাহানবেগলু কানাডা ও ইরানের সুপরিচত অধ্যাপক এবং সরবন্নী ও র্হাবার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি অর্জনকারী।
তিনি এক ডজনেরও বেশি দর্শন ও রাজনৈতিক বিজ্ঞানের উপর বই লিখেছেন ও সম্পাদনা করেছেন ।
