১১ সেপ্টেম্বরের হামলার দায়ে মুসাবির যাবজ্জীবন কারাদ-
যুক্তরাষ্ট্রের একটি আদালত ১১ সেপ্টেম্বরের হামলার দায়ে আল কায়দা সদস্য জাকারিয়াস মুসাবিকে মৃত্যুদ-ের পরিবর্তে যাবজ্জীবন কারাদ- দিয়েছে।
কৌশুলিরা তার মৃত্যুদ- দাবি করলেও জুরি বোর্ডের সদস্যরা যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। রায় পড়ে শোনানোর সময় মুসাবি চিৎকার করে বলে আমেরিকা ধ্বংস হবে।
ভার্জিনিয়া আদালতে ছয় সপ্তাহ ধরে চলা শুনানির সময় কৌশুলিরা যুক্তি দেন যে, মুসাবির কাছ থেকে সময়মত তথ্য পাওয়া গেলে নিউইয়র্ক ও ওয়শিংটনকে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করা সম্ভব হতো।
মুসাবি তার কৃত কর্ম সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন আমার কোন দুঃখ নেই এবং আমি চাই যুক্তরাষ্ট্রের প্রতিটা দিন ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মতো হোক।
২০০১ সালের আগষ্ট মাসে মুসাবিকে অভিবাসন আইনের অধীনে মিনেসোটার ফ্লাইট সিমুলেটর স্কুল থেকে আটক করা হয়েছিল।
