প্রধানমন্ত্রী মনমোহন সিং কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের সাথে বৈঠকে মিলিত হতে যাচ্ছেন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজধানী নয়াদিল্লিতে কাশ্মিরের মধ্যমপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।
২০০৫ সালের সেপ্টেম্বর মাসের পর দ্বিতীয়বারের মতো মনমোহন সিং-এর সাথে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী দল ‘অল পার্টি হুররিয়াত কনফারেন্স’এর এই উপদলটি আলোচনায় বসতে যাচ্ছে।
কাশ্মিরের স্বাধীনতাকামী মুসলিম গেরিলাদের দ্বারা পৃথক দুটি হামলায় সেখানে ৩৫ জন হিন্দু নিহত হলে এই বৈঠকের স্বিদ্ধান্ত নেয়া হয়।
ভারত সরকার বলছে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করতে এই হামলা চালানো হয়েছে।
২০০৩ সালে ভারত-পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির পর কাশ্মিরের হিন্দু অধিবাসীরা সেদেশের স্বাধীনতাকামী ও বিচ্ছিন্নতাবাদী গেরিলাবাহিনী ‘হিজবুল্লাহ মুজাহেদিন’-এর চাপের মুখে রয়েছে বলে জানা যায়।
