সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম জাদুঘর
রোমান সাম্রাজ্যের বিখ্যাত ‘সিজারিয়া’ নৌ-বন্দরের বিভিন্ন আকষর্ণীয় সরঞ্জামাদি নিয়ে ইসরাইল সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম জাদুঘর নির্মাণ করেছে।
ইসরাইলের সীমানা উপকূলে বর্তমানে ভূমধ্যসাগরের গভীরে তলিয়ে যাওয়া রোমান রক্ষক অগাস্টাস সীজারের সম্মানে রাজা হেরদের তৈরিকৃত বিখ্যাত নৌ-বন্দরটি এখন থেকে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন।
দশনার্থীরা ৩৬ টি নির্দেশক বোর্ডের সাহায্যে ৪৭,০০০ আয়তন জুড়ে থাকা জাদুঘরটি ঘুরে দেখতে পারবেন। হিব্র“ ও ইংরেজি ভাষায় অঙ্কিত ম্যাপে জাদুঘরটির বিভিন্ন স্থানের তথ্য বিস্তারিতভাবে দেওয়া রয়েছে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রাচীন এই বন্দরটি তৈরি করার ১০০ বছর পর ভূমিকম্পের কারণে ভূমধ্যসাগরের অতল গভীরে তলিয়ে যায়।
