২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্র ও জাপানের চুক্তি সম্পন্ন

দীর্ঘ কয়েকমাস আলোচনার পর যুক্তরাষ্ট্র জাপানে অবস্থিত মার্কিন সৈন্যদল সরিয়ে নিয়ে যাবার ব্যাপারে একমত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

জাপানের ওকিনাওয়া দ্বীপসহ যে সব ঘাঁটি বন্ধ করে দেয়ার জন্য চিহ্নিত করা হয়েছে সেখান থেকে মোট ৮ হাজার মার্কিন সৈন্যকে প্রত্যাহার করে নেয়া হবে।

এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য জাপানের সৈন্যদল এখন থেকে বিশেষ ভূমিকা পালন করবে এবং জাপান যুক্তরাষ্ট্রের আন্ত-মহাদেশীয় ক্ষেপনাস্ত্র প্রযুক্তির সহায়তা পাবে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়।

গত বছরের অক্টোবরে এই চুক্তি করা হলেও এই পরিকল্পনার ব্যয় ও ব্যয়বন্টন নিয়ে সৃষ্ট জটিলতার কারনে পরিকল্পনাটি এতদিন বাস্তবায়িত হয়নি ।

গত মাসে ওকিনাওয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে জাপান যুক্তরাষ্ট্রকে ৬.১ বিলিয়ন মার্কিন ডলার দিতে রাজী হয়েছে যা মোট খরচের ৭৫ শতাংশ ।

ওকিনাওয়া থেকে প্রত্যাহার করে আনা এই ৮ হাজার মার্কিন সৈন্যকে ২০১৪ সালের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গুয়াম-এ  মোতায়েন করা হবে।