মেরু অঞ্চলে বিভিন্ন প্রজাতির প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে
মেরু অঞ্চলের বাসিন্দা মেরু ভাল্লুক এবং লহজস্তি প্রথমবারের মতো বিলুপ্ত হতে যাওয়া প্রাণী হিসেবে বিশ্ব জীববৈচিত্র্য সংস্থার তালিকাভূক্ত হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসার্ভেশন অব ওয়ার্ল্ডস নেচার (আইইউসিএন)-এর প্রকাশিত ২০০৬ সালের ‘রেড লিস্ট অব থ্রেটেন্ড স্পিশিজ’ নামক প্রতিবেদনে ১৬ হাজার ১১৯ টি বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদকে এই ’বিপন্ন’ তালিকার অন্তর্ভূক্ত করা হয়েছে । এসব প্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখে বলে ধারনা করা হচ্ছে।
জরিপকৃত মোট প্রাণী এবং উদ্ভিদের তিনভাগের একভাগই বিলুপ্তির সম্মুখীন হয়ে পড়েছে । দেখা গেছে প্রতি তিনটি উভচর প্রাণীতে একটি, প্রতি চারটি সরলবর্গীয় বৃক্ষে একটি এবং প্রতি চারটি স্তন্যপায়ী প্রাণীতে একটির অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে।
বিভিন্ন প্রজাতির হাঙর এবং মিঠাপানির মাছের নাম এবার এই তালিকাভূক্ত হয়েছে। আইইউসিএন-এর মতে, বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকার জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা গ্রহণ করলেও জীববৈচিত্র্য ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার ফলে প্রকৃতিকজগতের উৎপাদনক্ষমতা এবং স্থিতিস্থাপকতা হ্রাস পেয়ে এর ভারসাম্য নষ্ট হবে এবং এর উপর নির্ভরশীল কোটি কোটি মানুষ এবং মানুষের জীবিকা মারাত্মক হুমকির সম্মুখিন হবে বলে আইইউসিএন আশঙ্কা প্রকাশ করেছে ।
