২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উত্তরাঞ্চল রাজ্যে কাগজের কারখানায় অগ্নিকান্ডে নিহত ১০

–ভারতের উত্তরাঞ্চল রাজ্যের উধামসিং নগর জেলার একটি কাগজের মিলে অগ্নিকান্ডের ঘটনায় ১০ ব্যক্তি নিহত  হয়েছে ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 11:18 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সোডিয়াম ক্লোরাইডের একটি ট্যাঙ্ক বিষ্ফোরনের ফলে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে ।মূহুর্তের মধ্যে আগুন মিলের সর্বত্র ছড়িয়ে পড়লে অসংখ্য শ্রমিক ভেতরে আটকা পড়ে যায় ।

অগ্নিকান্ডে ১০ জন শ্রমিক নিহত হওয়া ছাড়াও বহু শ্রমিক আহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিনহা জানান, দুপুরের পর এই সময়টাতে মিলে কয়েকশত কর্মী নিয়োজিত ছিল। এদের মধ্যে একশ জনের মতো শ্রমিক এখোনো মিলের ভেতরে আটকা পড়ে আছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

মিল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে কারখানার ভিতরে অবস্থিত সোডিয়াম ক্লোরাইডের একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়েই আগুনের সূত্রপাত হয়। তবে ট্যাঙ্কটি বিস্ফোরিত হওয়ার সঠিক কারন এখনও জানা যায়নি।