যুক্তরাষ্ট্রে অভিবাসী সংস্কার আইনের বিরুদ্ধে বয়কট কর্মসূচী পালন
যুক্তরাষ্ট্রে প্রায় দশ লাখ অভিবাসী কর্মবিরতির মধ্য দিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাবিত অভিবাসন সংস্কার আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
অভিবাসীরা মার্র্কিন অর্থনীতিতে কতটা অবদান রাখে সেটা সরকারকে বোঝানোর জন্য ”অভিবাসীদের ছাড়া একদিন” নামক এই প্রতিবাদ কর্মসূচীর মাধ্যমে অভিবাসীরা সারা যুক্তরাষ্ট্রে কাজ ও স্কুল বর্জন করেছে ।
কংগ্রেসে অভিবাসী আইনের সংস্কার নিয়ে আলোচনার প্রেক্ষিতে সৃষ্ট অচলাবস্থার বিরুদ্ধে অভিবাসীরা এ প্রতিবাদ জানায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বর্তমানে আমেরিকায় প্রায় এক কোটি ১৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে ।
