কাশ্মিরে জঙ্গি হামলায় ২২ জন নিহত
ভারত শাসিত কাশ্মিরের একটি প্রত্যন্ত গ্রামে সন্দেহভাজন মুসলিম জঙ্গি হামলায় ২২ জন হিন্দু ধর্মাবলম্বী নিহত ও পাঁচ জন আহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।
পুলিশ জানায়, হত্যা করার পূর্বে জঙ্গিরা পাহাড়ি জেলা ডোডার নিহত গ্রামবাসীদের লাইনে দাঁড় করিয়ে গুলি করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল শেষ পল ভেইড জানায়, জম্মু থেকে প্রায় ১৭০ কিঃমিঃ দূরে একটি গ্রামে এই হত্যাকান্ড ঘটে।
তিনি আরও জানান, গ্রামবাসীরা পার্শ্ববর্তী সামরিক ঘাঁটিতে সাহায্যের জন্য যায়। কিন্তু তারা আসার আগেই জঙ্গিরা হত্যাযজ্ঞ ঘটিয়ে চলে যায়।
২০০৩ সালের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর এটাই সবচেয়ে বড় ধরনের হত্যাযজ্ঞ।
এ পর্যন্ত কোন দল এই হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করে নাই।
১৯৮৯ সালের পর থেকে জঙ্গি বিদ্রোহীদের হামলায় এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ প্রাণ হারায়।
