ইসরাইলে শাস দল জোট সরকারে যোগ দেবে
কট্টরপন্থি ইহুদী শাস দল অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট এর নেতৃত্বাধীন জোট সরকারে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।
শাস দলের একজন মুখপাত্র জানান, রোববার এক বৈঠকে তারা এ সিদ্ধান্তে উপনীত হন।
শাস দল তাদের ১২টি আসন নিয়ে ওলমার্টের সঙ্গে যোগ দিলে মোট ১২০ আসনের বিপরীতে ৬৭টি আসন নিয়ে তারা সহজেই জোট সরকার গঠন করতে পারবে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।
তবে ওলমার্ট নেতৃত্বাধীন জোটে যোগ দেবার আগে শাস দল তাদের অবস্থান দৃঢ় করার জন্য কিছু শর্ত দিয়েছিলো বলে স্থানীয় সংবাদপত্রের খবরে বলা হয়।
এই সব শর্তের মধ্যে ছিল ওলমার্টকে পরিষ্কারভাবে বলতে হবে যে, ক্ষমতায় আসার পর ইহুদীদের পশ্চিম তীর থেকে বিতারিত করা যাবে না এবং ২০১০ সালের মধ্যে পশ্চিম তীরে স্থায়ী সীমানা নির্ধারণ করতে হবে।
এর আগে কাদিমা দল, লেবার পার্টি ও পেনসাইওনের দল ৫৫ আসন নিয়ে জোট সরকার গঠনের উদ্যোগ নেয়।
