নেপালের পার্লামেন্ট সদস্যরা নতুন সংবিধানের পক্ষে
নেপালের পার্লামেন্ট সদস্যরা সে দেশের রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি নতুন খসড়া সংবিধান প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠনের বিষয় সমর্থন করেছেন।
নতুন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা শপথ গ্রহনের একদিন পর এই উদ্যোগ নেয়া হলো।
নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি মাওবাদী গেরিলাদের অন্যতম প্রধান দাবি। মাওবাদীরা রাজতন্ত্র পুরোপুরি বিলোপের পক্ষে।
পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে ভাষণদানকালে সহিংসতা পরিহার ও অবিলম্বে শান্তি আলোচনায় যোগ দেয়ার জন্য মাওবাদী গেরিলাদের প্রতি আহবান জানান।
সিনিয়র সংসদ সদস্য সুশিল কৈরালা পার্লামেন্টে বলেন, দেশের সংকট নিরসনে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজন রয়েছে।
