নেপালের প্রধানমন্ত্রী হিসেবে কৈরালা শপথ গ্রহণ করেছেন
নেপালি কংগ্রেস পার্টি প্রধান গিরিজা প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রবিবার সকালে রাজা জ্ঞানেন্দ্র’র কাছে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের কয়েকঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে কৈরালার সংসদে ভাষণ দেবার এবং নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করার কথা রয়েছে।
এই নিয়ে চতুর্থবারের মতো কৈরালা নেপালের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার হওয়ার কথা থাকলেও ব্রংকাইটিসে আক্রান্ত কৈরালা শারীরিক অসুস্থতার কারণে শপথ গ্রহণ করতে পারেননি। শুক্রবার সংসদের প্রথম অধিবেশনেও কৈরালা অনুপস্থিত থাকেন। বর্তমানে কৈরালার শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার উপদেশ দিয়েছেন।
নেপালে রাজতন্ত্রের পতন ঘটলে সাত দলীয় জোট ৮৪ বছর বয়স্ক গিরিজা প্রসাদ কৈরালাকে প্রধানমন্ত্রী হিসেবে অআনুষ্ঠানিকভাবে মনোনীত করে।
মাওবাদীরা জানায়, তারা কৈরালার নেতৃত্বে সর্বদলীয় একটি সরকার গঠনে অংশগ্রহণ করবে।
মাওবাদীদের শীর্ষ পর্যায়ের নেতা কেপি অলি’র নেতৃত্বে মাওবাদীরা মন্ত্রীসভা গঠনে অংশ নিবে।
