২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির প্রধানমন্ত্রী বার্লোসকোনি পদত্যাগ করছেন

ইতালির সংসদ নির্বাচনে অল্প ব্যবধানে হেরে যাওয়ার তিন সপ্তাহ পর আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সিলভিও বার্লোসকোনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 12:59 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

ইতালির বিদায়ী প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকোনি’র স্থলাভিষিক্ত হবেন কেন্দ্রীয় বামদলের বিদায়ী প্রধান রোমানো প্রদি।

বার্লোসকোনির কেন্দ্রীয় ডানপন্থি জোট দল সিনেটের স্পীকার হিসেবে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করতে ব্যর্থ হওয়ার পর বার্লোসকোনি পদত্যাগের এই ঘোষণা দিলেন।

এদিকে সংসদের উচ্চ ও নিুকক্ষে কেন্দ্রীয় বাম দলের বিজয়কে বৈধ ঘোষণা করেছে ইতালির সুপ্রীম কোর্ট।

ফলে তিন সপ্তাহ ধরে বার্লোসকোনি নির্বাচনের এই ফলাফলের বিরোধীতা করে আসলেও শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন।

বার্লোসকোনি জানান, মঙ্গলবার তার মন্ত্রীসভার শেষ বৈঠকের পর তিনি প্রেসিডেন্ট কার্লো এজগ্লিও চিয়াম্পি’র কাছে তার পদত্যাগ পত্র পেশ করবেন।

বার্লোসকোনি, রোমানো প্রদি’র নতুন প্রধানমন্ত্রীত্ব মেনে নিলেও দাবি করেছেন যে, তার কেন্দ্রীয় ডানপন্থি দল এপ্রিলের সিনেট নির্বাচনে বামদলের থেকে বেশি ভোট পেয়েছিলেন।