২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে ২৪ জন শ্রমিক নিহত

চীনের উত্তর-পশ্চিমে সানজি প্রদেশের কয়লাখনিতে এক বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 12:31 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

চীনের সানজি প্রদেশের ওয়েওবাও কয়লাখনিতে শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। কয়লাখনি শ্রমিকদের নিরাপত্তা বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এ খবর জানায়। 

বিস্ফোরণের সময় ৩৯ জন খনি শ্রমিক খনির নীচে অবস্থান করছিল যাদের আটজন এখনো নিখোঁজ রয়েছে। অপর সাতজন শ্রমিক সামান্য আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।

বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচেছ বলে জানা যায়

চীনের কয়লাখনিগুলো বিশ্বের সব চেয়ে বিপদজনক কয়লাখনি যেখানে প্রতিবছর অগ্নিকান্ড, বন্যা এবং বিস্ফোরণে ৫ হাজারেরও বেশী শ্রমিক মারা যায়।

চীন সরকার এপ্রিলের প্রথম দিকে জানিয়েছে ২০০৭ সালের মধ্যে চীনের ঝুঁকিপূর্ণ ছোটছোট কয়লা খনিগুলো শ্রমিকদের নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেয়া হবে।

উল্লেখ্য, চীনের কয়লাশক্তি থেকে প্রাপ্ত বিদ্যুৎ সেদেশের মোট বিদ্যুৎ চাহিদার তিনভাগের দুইভাগ পূরণ করে থাকে।