২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে কৈরালা রোববার শপথ গ্রহণ করছেন

নেপালি কংগ্রেস পার্টি প্রধান গিরিজা প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে রোববার শপথ গ্রহণ করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 10:31 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার হওয়ার কথা থাকলেও ব্রংকাইটিসে আক্রান্ত কৈরালা শারীরিক অসুস্থতার কারণে শপথ গ্রহণ করতে পারেননি। শুক্রবার সংসদের প্রথম অধিবেশনেও কৈরালা অনুপস্থিত থাকেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বর্তমানে কৈরালার শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার উপদেশ দিয়েছেন।

নেপালে রাজতন্ত্রের পতন ঘটলে সাত দলীয় জোট ৮৪ বছর বয়স্ক গিরিজা প্রসাদ কৈরালাকে প্রধানমন্ত্রী হিসেবে অআনুষ্ঠানিকভাবে মনোনীত করে।

মাওবাদীরা জানায়, তারা কৈরালার নেতৃত্বে সর্বদলীয় একটি সরকার গঠনে অংশগ্রহণ করবে।

মাওবাদীদের শীর্ষ পর্যায়ের নেতা কেপি অলি’র নেতৃত্বে মাওবাদীরা মন্ত্রীসভা গঠনে অংশ নিবে।