২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিদ্রোহীরা মার্কিন সেনাদের মেরুদ- ভেঙে দিয়েছে: নতুন ভিডিওতে জাওয়াহিরি

আল-কায়েদার দ্বিতীয় প্রধান আয়মান আল জাওয়াহিরি সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ইসলামি জিহাদের ডাক দিয়ে বলেন, ইরাকে বিদ্র্রোহীরা মার্কিন সেনাদের ‘মেরুদ-’ ভেঙে দিয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 04:33 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

জাওয়াহিরি ইসলামিক একটি ওয়েবসাইডে পাঠানো আল-কায়েদার ভিডিওতে ইরাকে আত্মঘাতী হামলার প্রশংসা করেন। তিনি বলেন, ইরাকে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর ক্ষয়ক্ষতি, দুর্যোগ ও দুর্ভোগ ছাড়া আর কোনোই অর্জন নেই।

‘পাকিস্তানের জনগণের প্রতি বার্তা’ শীর্ষক ১৬ মিনিটের এই ভিডিওতে তিনি বলেন, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তানের পাকিস্তানের সাধারণ সেনা ও সেনা কর্মকর্তাদের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত ঘুষের বিনিময়ে তিনি তা করছেন বলে তিনি জানান।

ভিডিওতে তিনি পারভেজ মোশাররফকে ক্ষমতাচ্যুত করার এবং সেনাবাহিনীকে আফগানিস্তান ও পাকিস্তানের মুসলিমদের হত্যার জন্য দেওয়া আদেশ না মানার আহ্বান জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এক সপ্তাহের মধ্যে এটি আল-কায়েদার প্রথম সারির নেতাদের পাঠানো তৃতীয় কোনো ভিডিও। 

২৩ এপ্রিল ওসামা বিন লাদেনের রেকর্ডটি প্রচারের মাত্র দুই দিন পর ইরাকি বিদ্রোহী নেতা আবু মাসুদ আল-জারকাওয়ির ভিডিও প্রকাশিত হয়।

সর্বশেষ এ ভিডিওতে কালো পাগড়ি এবং সাদা পোশাক পরিহিত জাওয়াহিরি মিশর, জর্দান, সৌদি আরব এবং ইরাকের নেতাদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাদের মোকাবেলার জন্য দেশগুলোর মুসলিম জনতার প্রতি আহ্বান জানান।