মালাবি’র ভাইস প্রেসিডেন্ট কাসিম চিলুমফা গ্রেফতার
মালাবির ভাইস প্রেসিডেন্ট কাসিম চিলুমফাকে দেশদ্রোহিতার দায়ে গ্রেফতার করা হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট কাসিমের আইনজীবী জানিয়েছেন কাসিম তার ‘ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ পার্টির সদস্যদের নিয়ে দেশের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উৎখাতের ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ ওঠার পর তাকে গ্রেফতার করা হয় ।
বিগত কিছুদিন ধরে মালাবির প্রেসিডেন্ট ও কাসিমের মধ্যে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছিল না।
গত ফেব্রুয়ারিতে মালাবি’র প্রেসিডেন্ট দেশের সরকারের অখন্ডতা নিয়ে সন্দেহ পোষনের দায়ে কাসিম চিলুমফাকে পদচ্যুত করতে চেয়েছিলেন। তবে একজন উচ্চপদস্থ বিচারক প্রেসিডেন্টকে বাধা দিলে তিনি কাসিমকে বরখাস্ত করা থেকে বিরত থাকেন।
