২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার ত্রিনকোমালী শহরে সান্ধ্য-আইন জারি

বিদ্রোহী তামিল টাইগারদের উপর বিমান হামলার পর ত্রিনকোমালী শহরে রাত্রিকালীন সান্ধ্যআইন জারি করেছে শ্রীলংকার সরকার ।

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 01:40 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

শ্রীলংকার উত্তরে বিদ্রোহী তামিল অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা হলেও তামিল বিদ্রোহীরা জানায় গনহত্যার উদ্দেশ্যে চালিত এই বিমান হামলা থেকে প্রানে বাঁচবার জন্য হাজার হাজার তামিল নরনারী পালিয়ে গেছে ।

মঙ্গল ও বুধবারের বিমান হামলার পর শ্রীলংকার সরকার তামিল অধ্যুষিত এলাকাগুলোতে নতুন করে কোনো বিমান হামলা চালায়নি ।

 এদিকে দেশের শান্তি রক্ষার্থেএকটি পর্যবেক্ষক দল ত্রিনকোমালী শহরে পৌঁছে শ্রীলংকার সরকার ও বিদ্রোহী তামিলদের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।