সরকার গঠনে লেবার দলের সাথে কাদিমার চুক্তি
ইসরাইলের কাদিমা দল লেবার দলের সাথে পরবর্তী জোট সরকার গঠনের জন্য এক চুক্তি স্বাক্ষর করেছে।
মার্চে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ইসরাইলি লেবার দল দ্বিতীয় অবস্থানে ছিল। নতুন মন্ত্রীসভার সাতটি আসন তারা পাবে বলে ধারনা করা হচ্ছে।
কাদিমা নেতা এহুদ ওলমার্ট বলেন যে লেবার দলের নেতা আমির পেরেতজকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেয়া হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার ।
ওলমার্টের দল ১২০ আসন বিশিষ্ট সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় লেবার এবং নবগঠিত পেনশনার্স পার্টির সাথে তাকে জোট সরকার গঠন করতে হচ্ছে। কাদিমা বুধবার পেনশনার্স পার্টির সাথে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
প্রায় একমাস ধরে মতানৈক্যের পর বামপন্থী লেবার দল এবং কাদিমা দল ইসরাইলের অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এবং মন্ত্রীসভা গঠনে মতৈক্যে পৌঁছাতে সমর্থ হয়েছেন ।
দুই দলই এব্যাপারে একমত হয়েছে যে ইসরাইলেেক চূড়ান্ত সীমানা নির্ধারণের জন্য কিছু জায়গা ছেড়ে দিতে হবে।
তবে কাদিমা একতরফাভাবে শক্তিপ্রদর্শনে প্র¯তুত থাকলেও লেবার পার্টি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে খোলামেলা আলোচনায় যেতে আগ্রহ প্রকাশ করেছে।
