এঞ্জেলিনা জোলি মা হওয়ার ৫৬ মিনিটি আগেও সেরা সুন্দরের তালিকায় ছিলেন
নিউ ইয়র্কের ‘পিপল’ ম্যাগাজিনের জরিপে এঞ্জেলিনা জোলি মা হওয়ার ৫৬ মিনিট আগেও সেরা সুন্দরের তালিকায় ছিলেন।
“তাকে ঘিরে ছিল মাতৃত্বের আলো। তার পরও মানবতার প্রতি তার অবদান তাকে করে তুলেছে আরও উজ্জল ও আবেদনময়”, এঞ্জেলিনা জোলি স¤পর্কে এই অভিমত ‘পিপল’ ম্যাগাজিনের।
শুক্রবার পত্রিকার দোকানগুলোতে বিখ্যাত এই অভিনেত্রীর ছবি ‘পিপল’ ম্যগাজিনের প্রচ্ছদে শোভা পাচ্ছিল।
এঞ্জেলিনা জোলি মোট চারবার এই তালিকাভূক্ত হন। তবে ১০০ জন সেরা সুন্দরের মধ্যে এই প্রথম তিনি ‘পিপল’-এর প্রচ্ছদে আসেন।
হাইতিতে জোলির সাথে ত্রাণ বিতরণে অংশ নিয়েছিলেন সঙ্গীতজ্ঞ উইক্লিফ জীন। তিনি বলেন, জোলি দেখতে খুব সুন্দর কারণ সে প্রাকৃতিক, কোন মেকআপ ছাড়াই তাকে সুন্দর লাগে। “এঞ্জেলিনা আসলে পরী, এর চেয়ে ভাল কিছু আর বলতে পারি না।”
পত্রিকাতে আরও বলা হয় এঞ্জেলিনা, তার বয়ফ্রেন্ড ব্রাড পীট এবং তাদের দুই সন্তান “পৃথিবীর মধ্যে সেরা সুন্দর পরিবার।”
