২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নয়া প্রধানমন্ত্রীকে রাইস ও রামসফেল্ডের অভিনন্দন

ইরাকে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সেদেশের নতুন প্রধানমন্ত্রী নূরী মালিকিকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে মালিকি ইরাকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠনে বদ্ধ পরিকর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 11:20 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বাগদাদে ইরাকের নয়া প্রধানমন্ত্রীর সাথে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড এবং রাইস এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হওয়ার পর রাইস এই মন্তব্য করলেন বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।

বুশ প্রশাসনের উর্ধ্বতন এই দুই কর্মকর্তা মালিকি সরকারকে ইরাকে রাজনৈতিক স্থিতিশীলতা এনে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে উৎসাহ প্রদানের জন্য এক আকস্মিক সফরে ইরাক আসেন।

বাগদাদের সুরক্ষিত অভিজাত এলাকা গ্রীণ জোনে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাইস এবং রামসফেল্ড ৫০ মিনিটের এক বৈঠকে মিলিত হন।

সম্প্রতি ইরাকে আল কায়েদার শীর্ষ নেতা আবু মুসাব আল জারকাবির একটি ভিডিওচিত্র সম্বলিত ভিডিও বার্তা প্রকাশিত হলে রাইস এবং রামসফেল্ড এই বৈঠকে মিলিত হন।

ভিডিও বার্তায় জারকাবি ইরাকে ঐক্যমতের ভিত্তিতে গঠিত সরকারে এবং এর সেনাবাহিনীতে যারা যোগদান করবে তাদের বিরুদ্ধে হুমকি প্রদর্শন করেছেন ।