হারিরি হত্যাকান্ডের সাথে জড়িতদের সম্পত্তির উপর মার্কিন নিষেধাজ্ঞা
োলবানেনর সােবক পચধানমੰ੬ী রিফক হািরির হতઘাকােਫর সােথ জিড়তেদর সઃপিਡ বােজয়াਮ করার িনেদગশ িদেয়েছন মািকગন েপચিসেড੩ট জজગ ডিবઆউ বুশ৷
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকান্ডের সাথে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
এছাড়াও লেবাননে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের সম্পত্তির উপর নজর রাখতেও তিনি নির্দেশ দিয়েছেন।
লেবানন ও সিরিয়া সংক্রান্ত জাতিসংঘের রিপোর্টের প্রেক্ষিতে এ নির্দেশ দেয়া হয়েছে বলে বুশ জানান।
সিরিয়া অবশ্য ২০০৫ সালের ফেব্র“য়ারিতে বৈরুতে সমুদ্রের পাশ দিয়ে গাড়িতে যাওয়ার সময় বোমা বিস্ফোরণে হারিরি নিহত হওয়ার ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ।
