২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে অপুষ্টির হার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ বলেছে সুদানের দারফুর অঞ্চলে অব্যাহত সহিংসতা ও অর্থের অভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম বিঘিœত হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 10:21 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জাতিসংঘ শিশুসংস্থা ইউনিসেফের এক মূখপাত্র বলেন, জানুয়ারি থেকে অপুষ্টিতে আক্রান্ত শিশু—র সংখ্যা ২০% বৃদ্ধি পেয়েছে।

দারফুরে বিদ্যমান সহিংসতার কারণে আরও প্রায় দুই লাখ সেখান থেকে পালিয়ে যাওয়ায় এই সংখ্যা ২০ লাখে উন্নীত হয়েছে।

মধ্যস্থতাকারীরা গত রোববার যুদ্ধ এলাকায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে শান্তি চুক্তির চেষ্টা করেছে।

আফ্রিকান ইউনিয়ন তাদের শান্তি চুক্তির খসড়া মেনে নেওয়ার জন্য সরকার ও বিদ্রোহী দলকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই খসড়া চুক্তিতে তেল, বিদ্যুৎ ও সম্পদের অংশীদারিত্বসহ নিরাপত্তার কথা বলা হয়েছে।

আফ্রিকান ইউনিয়ন গত দুই বছর যাবৎ বিবদমান পক্ষগুলোর সাথে আলোচনা করলেও দ্বন্দ্ব নিরসনে বারবার ব্যর্থ হয়েছে।