২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মাওবাদী বিদ্রোহীদের তিনমাসের যুদ্ধ বিরতি ঘোষণা

নেপালে মাওবাদী বিদ্রোহীরা তিনমাসের জন্য একতরফা যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে। নেপালে রাজতন্ত্র বিরোধীদের বিক্ষোভের মুখে পার্লামেন্ট পুনর্বহালের সিদ্ধান্তের পর মাওবাদীরা এই ঘোষণা দিলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 09:51 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

মাওবাদী গেরিলারা অবশ্য বলেছে, রাজা জ্ঞানেন্দ্রর পদক্ষেপ তাদের দাবীসমূহ মেনে নেয়ার জন্য যথেষ্ট নয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মাওবাদীদের সাথে একজোট হয়ে আন্দোলনে শরিক বিরোধী দলগুলো পার্লামেন্ট পুনর্বহালে রাজার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের বিক্ষোভ প্রত্যাহার করেছে।

মাওবাদীরা জানায়, এখন তারা রাজতন্ত্রের অবসানের পর সংবিধানের নতুন রূপ দেখতে চায়।

মাওবাদী নেতা প্রচন্দ এক বিবৃতিতে জানান, মাওবাদীরা তিনমাসের মধ্যে কোন যুদ্ধে জড়াবে না।

তিনি জানান, তাদের এই যুদ্ধ বিরতি নতুন সংবিধান প্রণয়নে উৎসাহ যোগাবে।

মাওবাদীরা রাজধানী কাঠমান্ডুর অধিকাংশ যে স্থানগুলো অবরোধ করে রেখেছিল তা বর্তমানে অবরোধমুক্ত।

বিরোধী নেতা জিপি কৈরালার আহবানে এই অবরোধ তুলে নেয়া হয়।

রাজধানী কাঠমান্ডুতে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাস্তাঘাটে গাড়ি চলাচল শুরু করেছে, দোকানপাট খোলা রয়েছে এবং মোবাইল ফোন পুনরায় চালু হয়েছে।