সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী স্লাইডার রিনির পদত্যাগ
সলোমন দ্বীপপুঞ্জের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্লাইডার রিনি পদত্যাগ করেছেন। গত সপ্তাহে তার নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবার পর তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।
øাইডার ১৮ এপ্রিল দেশের ৫০ জন সাংসদের মধ্যে অনুষ্ঠিত একটি গোপন ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই সংসদের অন্যান্য সাংসদরা øাইডারের বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন করায় তিনি দ্রুত এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রীর এই পদত্যাগে রাজধানী হনিয়ারায় আনন্দের জোয়ার বয়ে যায়। সলোমন দ্বীপের অধিবাসীরা হর্ষধ্বনী ও গাড়ীর হর্ন বাজিয়ে øাইডারের পদত্যাগকে স্বাগত জানায়।
উল্লেখ্য বিগত সরকারের আমলে দূর্নীতির দায়ে এবং চীনের প্রভাবশালী ব্যবসায়ী মহলকে মদদ দেওয়ার অভিযোগে øাইডারের বিরুদ্ধে সলোমনবাসীরা গত এক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে আসছিল।
