ইন্দোনেশিয়ার সুমাত্রায় বড় ধরনের ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রায় বুধবার ভোরে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয় ডিগ্রি।
ভারতীয় মহাসাগর এবং ইন্দোনেশিয়ার নিয়াস দ্বীপ ও সিমেলু’র মধ্যবর্তী স্থানে এই ভুমিকম্প আঘাত হানে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তবে এই ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব অফিস জানায়।
এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নিয়াস দ্বীপ থেকে ১০০ কিলোমিটার উত্তরে ভারত মহাসাগরের ৩২ কিলোমিটার তলদেশে।
হংকং-এর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র অবশ্য বলেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক এক ডিগ্রি।
