রক্তে গ্লুকোজ ঘাটতি কমাতে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভাসের প্রয়োজন
খাবার গ্রহনের কিছুক্ষন পরেই আপনি যদি ফ্যাকাশে বা দুর্বল অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনি হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের গ্লুকোজ স্বল্পতায় ভুগছেন।
সাধারনত বহুমূত্র রোগের কারণেই রক্তে গ্লুকোজ স্বল্পতা তৈরী হয়ে থাকে তবে ডায়াবেটিস রোগে আক্্রান্ত না হলেও রক্তে গ্লুকোজ স্বল্পতা দেখা দিতে পারে ।রক্তে গ্লুকোজের ঘাটতির সঠিক কারণ এখনো জানা না গেলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে শরীরের এপিনেফ্রাইন হরমোন নিঃসরনের সাথে গ্লুকোজ ঘাটতির সম্পর্ক রয়েছে বলে গবেষকরা ধারনা করছেন।
ন্যাশনাল ডায়াবেটিক ইনফরমেশন ক্লিয়ারহাউজ জানিয়েছে রক্তে গ্লুকোজ স্বল্পতা কমাতে কমপক্ষে তিন ঘন্টা পর পর খাবার গ্রহনের অভ্যাস করা উচিত। এতে খাদ্যাভাবের কারনে শরীরে ক্লান্তি আসে না এবং শরীরে গ্লুকোজের ঘাটতি হয় না । প্রাত্যহিক ব্যায়াম ,পর্যাপ্ত খাবার গ্রহণ, পরিমিত আমিষ, শাক- সবজি, ফলমূল সহ অল্প পরিমানে রুটি বা ভাত গ্রহন করলে রক্তে গ্লুকোজ ঘাটতি তৈরী হতে পারে না।
তাছাড়া যেসব খাবার এবং পানীয়তে উচ্চ শর্করা থাকে যেমন সোডা জাতীয় পানি এবং ফল থেকে তৈরী অতি মিষ্টি জাতীয় জুস খালি পেটে গ্রহন করা উচিত নয় বলে গবেষকরা জানিয়েছেন।
