২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ ব্যবসার ফলে ইরাকের তেল শিল্প হুমকির সম্মুখীন

একইসাথে দুর্নীতি ও দেশের অর্থনেতিক অবকাঠামো ধ্বংসকারী বিভিন্ন সহিংস ঘটনার কারণে ইরাকের তেল শিল্প পঙ্গু হতে চলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 10:43 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তেল মন্ত্রণালয়ের মহা পরিদর্শক আলি আল-আলাক আশংকা প্রকাশ করে বলেছেন, অবৈধ তেল ব্যবসা ও পাচার ইরাকের অর্থনীতির জন্য এখন সবচেয়ে বড় হুমকি।

তিনি তেলের পাইপলাইন নিরাপদ রাখবার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের প্রতি গুরুত্ব আরোপ করে তেল সম্পদ উন্নয়নে অবকাঠামো রক্ষার্থে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান।

ইরাক বিশ্বের তৃতীয় তেল সমৃদ্ধ দেশ। তেলসম্পদ রপ্তানী করে প্রাপ্ত রাজস্ব বর্তমানে বিধ্বস্ত ইরাকের অর্থনীতি পুনর্গঠনে খুবই প্রয়োজন বলে আরাক আরও মন্তব্য করেন।

আলাকের মতে, গত বছর প্রায় ৪২০ কোটি ডলারের তেল ও তেল সম্পর্কিত পণ্য ইরাকের বাইরে পাচার হয়ে গেছে ।