ইরানের পরমাণু স্থাপনাগুলোতে গুপ্তচরবৃত্তির জন্য ইসরাইলের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে কঠোর নজরদারি রাখার জন্য ইসরাইল একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।
পূর্ব রাশিয়া থেকে মহাশূণ্যে উৎক্ষেপিত ইরোস-বি নামক এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে ভূপৃষ্ঠের উপর দুই ফুট বা ৭০ সেন্টিমিটার আকৃতির যেকোন বস্তুর পরিস্কার ছবি তুলতে সক্ষম। তবে স্যাটেলাইটটির কার্যক্রম শুরু হতে বেশ কিছুদিন সময় লাগবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ বিভিন্ন সময় ইসরাইলের ধ্বংস কামনা করলেও পারমাণবিক বোমা তৈরির মার্কিন ও ইসরাইলি অভিযোগ অস্বীকার করে আসছেন।
ইরান জানায়, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের জন্য তারা শান্তিপূর্ণভাবে পারমাণবিক গবেষণা চালিয়ে যাবে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সাউল মোফাজ বলেছেন, নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের পর ইরানের পরমাণু গবেষণা ইহুদিদের উপর সবচেয়ে বড় হুমকি।
তিনি আরও জানান, ইরোস-বি স্যাটেলাইটটি ইসরাইলকে ইরানের গোপন পারমাণবিক কর্মকা- সম্পর্কে তথ্য সরবরাহ করতে সাহায্য করবে।
