কাশ্মীরে নির্বাচন কেন্দ্রে গ্রেনেড হামলা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাত্তান অঞ্চলে সোমবার নির্বাচন চলাকালীন সময়ে একটি নির্বাচন কেন্দ্রে গ্রেনেড হামলা হয়েছে। এতে তিন পুলিশসহ চারজন আহত হয়।
কাশ্মীরে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিনঘন্টা পর এই হামলার ঘটনাটি ঘটল।
পুলিশ এই হামলার জন্য কাশ্মীরের জঙ্গী দলগুলোকে অভিযুক্ত করেছে। তবে স্থানীয় লোকজন বলছে উপ-নির্বাচনে অংশগ্রহণকারী একজন প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে।
এর কয়েকঘন্টা পরেই অপর একটি ভোট কেন্দ্রে গ্রেনেড হামলায় নয়জন ভোটার আহত হয়। কাশ্মীরে চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
