২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের অবকাশনগরীতে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

 ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র মিশরের অবকাশনগরী দাহাবে বোমা বিস্ফোরণের ঘটনাকে নির্মম হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 11:24 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

স্ট্র জানান, এই ঘটনায় ব্রিটেনের কোন নাগরিক হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর তদন্ত শুরু করেছে।

বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের জন্য কায়রোতে ব্রিটিশ দূতাবাসের একটি দল দাহাবের উদ্দেশে রওনা দিয়েছে।

মিশরে অবস্থানরত ব্রিটেনের নাগরিকদের সহায়তা করার জন্য তিনি সব ধরনের সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মিশরের অবকাশনগরী দাহাবে সোমবার সন্ধ্যায় তিনটি বোমা বিস্ফোরণে বিদেশী নাগরিকসহ কমপক্ষে ৩০ জন নিহত এবং প্রায় দেড়শ’ জন আহত হয়।