ভারতের বিহারে মাওবাদীদের হামলায় নিহত ৭
ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় সোমবার মাওবাদী গেরিলাদের হামলায় সাতজন নিহত হয়েছে।
স্থানীয় জেডি (ইউ) নেতা অশোক সিং’র গাড়িতে সশস্ত্র গেরিলারা এই আক্রমণ চালায়।
অশোক সিং জেলা পরিষদের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অশোক সিং এবং গেরিলাদের মধ্যে ৯০ মিনিট ধরে চলা গুলি বিনিময়কালে অশোক সিংসহ ছয়জন নিহত হয়।
এই ঘটনার জন্য সিপিআই (মাওবাদী) আগামী মাসে অনুষ্ঠেয় পঞ্চয়তি রাজ নির্বাচন প্রত্যাহার করার আহবান জানিয়েছে।
