২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজা জ্ঞানেন্দ্র পার্লামেন্ট পুনর্গঠনে সম্মত হওয়ায় বিক্ষোভকারীদের উল্লাস

রাজা জ্ঞানেন্দ্র পার্লামেন্ট পুনর্বহাল রাখা সংক্রান্ত দাবী মেনে নেওয়ায় নেপালের জনগণ রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল বের করেছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 09:39 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

“এই জয় গণতন্ত্রের জয় ! গণতন্ত্র দীর্ঘজীবী হোক” বিক্ষোভকারীদের এই শ্লোগানে রাজধানী কাঠমান্ডুর রাস্তাগুলো বর্তমানে মুখরিত। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিরোধী দলগুলোর নেতৃবৃন্দ জানান, তারা মঙ্গলবারে রাজতন্ত্র বিরোধী যে মিছিলের পরিকল্পনা করেছিল তা এখন আনন্দ মিছিলে পরিণত হবে।

রাজা জ্ঞানেন্দ্র সোমবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, বহুদলীয় গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার জন্যে তিনি এই দাবী মেনে নিয়েছেন। এতে করে জাতি স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট রাজা জ্ঞানেন্দ্র’র জনগণের দাবী মেনে নেয়াকে স্বাগত জানিয়েছে।

নেপালে হাজার হাজার বিক্ষোভকারী সোমবার সান্ধ্য-আইন চলাকালে কাউকে দেখামাত্রই গুলি করার নির্দেশ উপেক্ষা করে রাজা জ্ঞানেন্দ্র’র শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।