২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের অবকাশনগরী দাহাবে ৩টি বোমা বিস্ফোরণে নিহত ৩০, আহত ১৫০

মিশরের অবকাশনগরী দাহাবে তিনটি বোমা বিস্ফোরণে বিদেশী নাগরিকসহ কমপক্ষে ৩০ জন নিহত এবং প্রায় দেড়শ’ জন আহত হয়েছে। কায়রোর কর্মকর্তারা মঙ্গলবার একথা জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2006, 09:36 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

জনপ্রিয় অবকাশ কেন্দ্রের একটি ক্যাফে এবং রেঁেস্তারার বাইরে সোমবার সন্ধ্যার দিকে পর্যটকরা যখন অবস্থান করছিল তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা বিস্ফোরণে নিহতদের শরীরের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ রাস্তার উপর তারা পড়ে থাকতে দেখেছে।

এর আগে ২০০৫ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ সিনাই’এর শরম আল-শেখ’ এ বোমা বিস্ফোরণের ঘটনায় প্রায় ৬০ জনের প্রাণহানি ঘটে।

মিশরের প্রেসিডেন্ট হোসনী মোবারক সন্ত্রাসীরা এই বিস্ফোরনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই ঘটনাকে গর্হিত কাজ বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।

হামাস সমর্থিত ফিলিস্তিন সরকার তীব্রভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছে।

কায়রোর ইসরাইলী কূটনীতিক সিনাই’এ অবস্থানরত ইসরাইলিদের সিনাই ত্যাগ করার জন্য জরুরিভাবে আহবান জানিয়েছেন।

উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ইসরাইল সেখানে নিরাপত্তা বাহিনীর একটি দল পাঠানোর জন্য মিশরের কাছে প্রস্তাব দিয়েছে।