২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের শহরে মাওবাদী গেরিলাদের হামলা, পুলিশের সাথে সংঘর্ষ

কাঠমান্ডুর ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত চৌতারা শহরে মাওবাদী গেরিলারা হামলা চালানোর ফলে নেপালের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ  হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

শতশত মাওবাদী গেরিলা শহরটির সরকারি অফিস ও একটি কারাগারে হামলা চালায় । ছয় ঘন্টাব্যাপী এই সংঘর্ষ চললেও এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।

এ সংঘর্ষের ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে কাঠমান্ডুতে নতুন করে সান্ধ্য আইন জারি করা হয়েছে।

চৌতারা শহর কর্তৃপক্ষ এ ঘটনার প্রেক্ষিতে হেলিকপ্টার পাঠানো সহ অন্যান্য জরুরি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। এছাড়া সে এলাকায় অতিরিক্ত সৈন্যদলও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত দশ বছরে মাওবাদী বিদ্রোহে ১৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।