২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স হ্যারির ইরাক গমণে বিপত্তি

ইংল্যান্ডের প্রিন্স চার্লস এবং প্রিন্স ডায়ানার পুত্র প্রিন্স হ্যারি ইরাক গমণে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 02:03 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

প্রিন্স হ্যারির রেজিমেন্ট ‘দ্যা ব্লুজ অ্যান্ড রয়্যালস অব দ্যা হাউজহোল্ড ক্যাভালরি’ আগামী বছর ইরাকে নিযুক্ত হতে যাচ্ছে। তবে তিনি নিষেধাজ্ঞাজনিত অনিশ্চয়তার দরুন দলের সাথে ইরাক গমণ করতে পারবেননা বলে ধারনা করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকের যুদ্ধ প্রিন্স হ্যারির জীবন ঝুঁকিপূর্ণ করে তুলবে।

একুশ বছর বয়স্ক প্রিন্স হ্যারি সম্প্রতি স্যান্ডহার্স্ট থেকে কোর্স সমাপ্ত করে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

হ্যারি বলেছেন যে, যদি তাকে ইরাক যুদ্ধে যেতে দেওয়া না হয় তাহলে তিনি চাকুরি ছেড়ে দেবেন।

প্রিন্স হ্যারি শীঘ্রই ডরসেটের বেভিংটন ক্যাম্পে পাঁচ মাসের এক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। এখানে তিনি ১১ জনের সশস্ত্র একটি দলের প্লাটুন কমান্ডার হিসেবে তাকে যেসব

দায়িত্ব পালন করতে হবে তার ওপর প্রশিক্ষণ গ্রহণ করবেন।