২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্দুকধারীদের গুলি বিনিময়

ফিলিস্তিনের গাজায় অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রীর দেহরক্ষীদের সাথে রোববার অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলি বিনিময়কালে তিনজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 01:59 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

শনিবারে হামাস সমর্থকদের এক সংঘর্ষের জের ধরে পরদিন রোববার ফাতাহ সমর্থকরা দলের শক্তিমত্তা প্রদর্শনের জন্য বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

ফিলিস্তিনে হামাস সরকার গঠন করলেও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহ দলের হওয়াতে হামাস এবং ফাতাহ দলের মধ্যে সংঘাত ঘনিভূত হয়ে উঠছে।

এদিকে শনিবার রাতে হামাস এবং ফাতাহ দলের প্রতিনিধিরা দু’দলের মধ্যে বিরাজমান এই বৈষম্য নিরসনে এক বৈঠকে মিলিত হয়েছেন।

শান্তির প্রতি আহ্বান সত্ত্বেও ফাতাহ দল তাদের বিক্ষোভ সমাবেশ চালিয়ে যায়। চার হাজারের বেশী ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা এবং ফাতাহ সমর্থক জেনিনের পশ্চিম তীরে এ বিক্ষোভ প্রদর্শন করে।